লগইন
ঝিনাইদহে বিষমুক্ত সবজির লোকজ বাজারের উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে বিষমুক্ত সবজির লোকজ বাজারের উদ্বোধন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কৃষকদের উৎপাদিত সবজির ন্যায্য মুল্য নিশ্চিত করতে ও ভোক্তাদের নিরাপদ, বিষমুক্ত সবজি সরবরাহ করতে ঝিনাইদহে লোকজ বাজারের আউটলেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন হাটখোলায় ফিতা কেটে আউলেটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, জেলা ছাত্র লীগের সভাপতি রানা হামিদ, স্বাধীন কৃষক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি খুরশীদ আলম রুবায়েত, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক ডা: মসিউর রহমান, লোকজ বাজারের সমন্বয়কারী আসির আহনাফ, উন্নয়ন ধারার রুবেল আলী, কৃষ্ণদাস সাহা, মীর হুমায়ুন কবীর, তানভীর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উন্নয়ন ধারা ও স্বাধীন কৃষক সংগঠন নামের ২ সংগঠন তাদের প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজি এখানে বাজারমুল্যেই বিক্রি করবে। জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি ছাড়াও এখানে পাওয়া যাবে হাতে ভাজা খই, মুড়ি, সেমাই, ডাল, ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল, গরুর খাটি দুধসহ নানা উপকরণ। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলবে বেঁচা-কেনা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৭ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৭ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।