লগইন
ঝিনাইদহে নিজের ঘর থেকে হিজড়ার লাশ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে নিজের ঘর থেকে হিজড়ার লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার নিজের ঘর থেকে কারিশমা (৪০) নামে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার উদয়পুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।

স্থানীয়রা জানান, উদয়পুর গ্রামে কারিশমা একা বসবাস করে আসছিলেন। সম্প্রতি অন্যত্র আরও একটি বাড়ি তৈরি করেন তিনি। যে কারণে বর্তমান বাড়িটি জেলা শহরের টার্মিনাল এলাকার জনৈক ব্যক্তির কাছে বিক্রির জন্য বায়না করেছেন।

বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে নিজ ঘরে লাশ দেখতে পান তারা। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই নুরুন্নবী দাবি করেন, কারিশমাকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। টাকা ও গহনার কারণে কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, উদ্ধার করা লাশের শরীরে দাগ পাওয়া গেছে। এরপরও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে হত্যা না আত্মহত্যা তা পরিষ্কার হয়ে যাবে। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৯ মিনিট আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৩ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৪ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৬ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।