লগইন
করোনায় নতুন করে ৪১ জনের মৃত্যু ও শনাক্ত ১৮২৭ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
করোনায় নতুন করে ৪১ জনের মৃত্যু ও শনাক্ত ১৮২৭ জন

প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৪১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৯৩ জনে।

একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৮২৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩১ হাজার ৭৮ জনে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি নমুনার। এসব পরীক্ষায় এক হাজার ৮২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। একই সময়ে মারা যান ৪১ জন। তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। মৃতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে, বাড়িতে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১০.৭৩ শতাংশ। যা গতকালের চেয়েও প্রায় দুই শতাংশ কম। গতকাল এই হার ছিল ১২ শতাংশের সামান্য বেশি। শনাক্তের তুলনায় সুস্থতার হার অনেকটা বেশি, ১৭.৫৯ শতাংশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৩ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৩ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৬ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৭ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৮ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৮ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৯ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।