লগইন
ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৩৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি মেম্বর ও বদরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলীর ২৩তম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে জীবনা গ্রামে কবর জিয়ারত ও ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় দোয়ার মাহফিলের আয়োজন করে।

এরশাদ আলী মেম্বর জীবনা গ্রামের মৃত. আজিবর বিশ্বাসের সেজো ছেলে এবং ৩ নং কুতুবপুর ইউনিয়নের তিন তিনবার নিবার্চিত ইউপি সদস্য ছিলেন (৬টি গ্রামের)। এরশাদ আলী মেম্বরের জীবদ্দশায় তিনি এলাকার মানুষের জন্য সর্বচ্চ দ্বায়ীত্ব পালন করে আপামর মানুষের হৃদয়ে চির-স্বরণীয় হয়ে আছেন। সে সময় অত্যাধিক জনপ্রিয় হওয়ার কারনে তাঁকে ৩নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করেন তৎকালীন ৩ নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মহসিন।

চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করার কিছু দিন পরেই তিনি ১৯৯৬ সালের ৬ই আগষ্ট (২২শে শ্রাবণ) চরমপন্থি দলগুলোর স্বার্থ সিদ্ধি ও রাজনীতির বলি হন এলাকাজুড়ে জনপ্রিয়তার র্শ্বীর্ষে থাকা সেই এরশাদ আলী মেম্বর। ২৩ বছর আগে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির একাংশ নিজেদের ফায়দা লুটার তাগিদে জীবনা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রামের ঈদগাহ ময়দানে রাত ৯টার দিকে এরশাদ আলী মেম্বরকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সে সময় তার পরিবারে ও এলাকাজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া।

এলাকার শত শত নারী পুরুষ শেষ বারের মতো জনপ্রিয় এরশাদ আলী মেম্বরের মুখ খানি শেষবারের মত দেখতে ছুটে আসেন জীবনা গ্রামে তার বাড়িতে। মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান তারিক দৈনিক বীরদর্পণ, দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক মাটির ডাক ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করছেন। সাংবাদিক জাহিদুর রহমান তারিক তার পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, এরশাদ আলী মেম্বর বদরগঞ্জ বাজারের আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও বদরগঞ্জ মহাবিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

১৪ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

১৪ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

১৫ ঘন্টা আগে
ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহে আইনমন্ত্রী

১৫ ঘন্টা আগে
ঝিনাইদহে আইনমন্ত্রী

মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

১৭ ঘন্টা আগে
মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

১৮ ঘন্টা আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।