লগইন
ঝিনাইদহের গৃহহীন মুক্তিযোদ্ধা বিপ্লব ঘোষের আঁকুতি, চাই শুধু মাথা গোঁজার ঠাই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের গৃহহীন মুক্তিযোদ্ধা বিপ্লব ঘোষের আঁকুতি, চাই শুধু মাথা গোঁজার ঠাই


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়া সশস্ত্র যুদ্ধের মাধ্যমে রক্তাত্ত স্বাধীনতা অর্জনের সূর্যসৈনিক বীর মুক্তিযোদ্ধা বিপ্লব ঘোষ। তিনি ঝিনাইদহ পৌর এলাকার চাকলাপাড়াস্থ মৃত গৌর পদ ঘোষের বড় ছেলে। বর্তমান তিনি গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করেছেন। নেই কোন থাকার ঘর।

মুক্তিযোদ্ধা হয়েও তিনি সারাজীবন ছোট ভাই সন্তোষ কুমার ঘোষ ওরফে বাবলু ঘোষ এর জায়গায় বসবাস করে আসছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কিছুদিন পর লেখাপড়া করার পাশাপশি তিনি সংগীত চর্চা করতেন। পরবর্তীতে কলেজে লেখাপড়া করা অবস্থায় তিনি মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখনকার সময় পাবনা মানষিক হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ্য করা হয়।

পরবর্তীতে ১৯৯০ সালে আবারও তিনি একই সমস্যায় ওই হাসপাতালে ভর্তি হয়। তখন মুক্তিযোদ্ধা কল্যান ট্র্াস্ট তার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করে। পরে কিছুটা সুস্থ্য হলেও দিনে দিনে তিনি মানুষিক প্রতিবন্ধী হয়ে পড়ে। বর্তমানে ভারতের পশ্চিমবাংলার মোদনপুরস্থ (মানস) মানুষিক হাসপাতালে এক ডাক্তারের অধিনে চিকিৎসাধীন আছে।

এই বিপ্লব কুমার ঘোষের গ্রæপ কমান্ডার ছিলেন জেলার শৈলকুপা উপজেলার সাবেক সংসদ সদস্য (প্রয়াত) গোলাম মোস্তফা ও ঝিনাইদহের চাকলাপাড়ার মুক্তিযোদ্ধা শাহজাহান । বর্তমানে ছোট ভাই বাবলু ঘোষের সংসারে তার জীবন কাটছে। মুক্তিযোদ্ধা বিপ্লব ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, একভাবে দিন পার হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যানে অনেক কিছু করেছেন। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর তৈরী করে দিচ্ছেন। কিন্তু তার জন্য যে কোন কারণেই হোক এখনও পর্যন্ত সে সুযোগ আসেনি।

তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত নিজের মাথা গোজার ঠাই টুকু চাইছেন শুধু, কোনো আর্থিক সাহায্য নয়। এব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহমেদ বলেন, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। বর্তমানে শারিরীকভাবে অসুস্থ্য। তিনি আবেদন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা পর্যয়ক্রমে বাসস্থান পাবে। কোন মুক্তিযোদ্ধাই ভবিষ্যতে গৃহহীন থাকবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৩ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৩ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৪ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৫ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৫ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৬ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৭ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৮ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।