লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

জেলা ফরিদপুর থেকে ১ ডাকাতসহ ২ ডাকাত গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ

আলমডাঙ্গার ডাকাতি মামলার দুই আসামীকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।  ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে মকবুল হোসেনকে ও নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গোলাম সরোয়ার রনিকে।  মকবুল হোসেন আলমডাঙ্গার বক্সীপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি আলমডাঙ্গা - কুষ্টিয়া সড়কে গাছ ফেলে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতি মামলার আসামি। অন্যদিকে, গোলাম সরোয়ার রনি উপজেলার গোকুলখালীর মৃত মোজাফফর আলীর ছেলে। তিনি কুলপালা মাঠে ডাকাতি মামলার আসামী। 

তাদেরকে গ্রেফতারের সময় হেসো ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাতে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মাঠে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতেরা মারধর করে পানবরোজের শলি বিক্রেতাদের গাড়ি থামিয়ে নগদ টাকা ও মোবাইলফোন লুটে নেয়।  ওই ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার করে। ডাকাত চক্রের দুই সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। 

সে সময় পুলিশ কুলপালার সিরাজুল ইসলামের ছেলে আসামী জাহিদ আলী (৩৫) ও গোপীনগরের বজলুর ছেলে মিলন হোসেন (৩৪) কে প্রথমে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছাপ্রনোদিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের স্বীকারুক্তি মোতাবেক ডাকাতির সাথে জড়িত গোপীনগর গ্রামের আনছার আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের খলিলুর রহমানের ছেলে টিপু সুলতান (৩২) কে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ

হত্যা, অস্ত্রবাজী, ডাকাতি ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি  ভয়ঙ্কর ডাকাত দামুঢ়হুদার রামনগরের রনিকে গ্রেফতার করে।

এদিকে, জহুরুল ইসলাম ও টিপু সুলতানকে পুলিশ রিমান্ডে নেয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তারই ভিত্তিতে অভিযান চালিয়ে গোকুলখালীর রনিকে ও জেলা ফরিদপুর থেকে ববক্সীপুরের মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ইতোপূর্বে গত ২৭ জানুয়ারি রাতে আলমডাঙ্গা -কুষ্টিয়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনায় মাত্র ১ দিনের মধ্যে ৪ ডাকাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল পুলিশ। ওই ডাকাতির ঘটনায় জড়িত মকবুল হোসেন।

এই দুই ডাকাতি ও হত্যা মামলার পর অনতিবিলম্বে জড়িতদের  গ্রেফতারের ঘটনায়  একদিকে মানুষ পুলিশকে সমীহ করতে শুরু করেছে। অন্যদিকে, ডাকাত দলের নিকট মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।

সমসাময়িককালে উপজেলায় সংঘটিত সবকটি ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িতদের ঘটনার অব্যবহিত সময়ের মধ্যে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশ কর্মদক্ষতা ও পেশার প্রতি নিষ্ঠার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করছেন এলাকাবাসী। ডাকাতদলের আতঙ্কের নাম এখন আলমডাঙ্গা থানা পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।