লগইন
জামায়াতের আলমডাঙ্গা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গনি মারা গেছেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
জামায়াতের আলমডাঙ্গা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গনি মারা গেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা (১৯৬৮) সভাপতি আব্দুল গনি মারা গেছেন। তিনি ২২ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮ টায় নিজ বাড়ি আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর ছয় নম্বর ওয়ার্ডের মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমের জানাযার নামাজ শেষে বাদ জুম‘আ গোবিন্দপুর মন্ডলপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি পরিবারে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। সাংগঠনিক জীবনে তিনি পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অঞ্চলের দ্বীন প্রতিষ্ঠার কাজ করতেন। তিনি খুব সহজ-সরল জীবন যাপন করতেন। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা প্রদান করতেন।


জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক জেলা কর্ম পরিষদ সদস্য দারুস সালাম, যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, নব নির্বাচিত আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জুলফিকার আলী, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা প্রচার বিভাগ ও বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন। এছাড়াও অত্রএলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪০ মিনিট আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।