লগইন
জন্মদিনে কোকোর কবর জিয়ারতে বিএনপি নেতারা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জন্মদিনে কোকোর কবর জিয়ারতে বিএনপি নেতারা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের নিয়মের কথা বলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ একাধিক নেতাকে কবরস্থানে ঢুকতে দেয়নি। ফলে কবরস্থানের বাইরে দাঁড়িয়েই মরহুম আরাফাত রহমান কোকের জন্য মোনাজাত করেন খায়রুল কবির খোকনসহ বিএনপি ও এরদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃকর্মী।

কোকোর ৫১তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে বাইরে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আজ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এ দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের কবর জিয়ারত করতে এসেছিলাম। আমরা আপনাদের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছি। আমরা শুনেছি, আপনারাও বাইরে বসে মোনাজাত করেছেন। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছি।

এ সময় কবরস্থানের গেটের বাইরে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, শায়রুল কবির খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৫ মিনিট আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৫ মিনিট আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৩ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৪ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৪ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৫ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

১০ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

১০ ঘন্টা আগে
দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

১২ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।