লগইন
জনতা ব্যাংক আলমডাঙ্গায় খোলা হচ্ছে স্মার্ট একাউন্ট (ডিপিএস) ও সঞ্চয়পত্র
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ মার্চ, ২০২৪ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জনতা ব্যাংক আলমডাঙ্গায় খোলা হচ্ছে স্মার্ট একাউন্ট (ডিপিএস) ও সঞ্চয়পত্র

এক গুচ্ছ নতুন সুবিধা নিয়ে জনতা ব্যাংক আলমডাঙ্গায় খোলা হচ্ছে জনতার স্মার্ট একাউন্ট। বিশেষ ধরনের এই একাউন্ট জনতা ব্যাংকের একটি নতুন উদ্ভাবন। এই বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংক পিএলসি. আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক আহম্মেদ জুলফিকার রহমান বলেন, ‘এটি গ্রাহকদের জন্য জনতা ব্যাংকের একটি নতুন উপহার। স্মার্ট একাউন্ট আধুনিক ধরনের একটি ডিপিএস যেখানে গ্রাহকেরা মাসের যে কোনো দিন তার কিস্তির টাকা দিতে পারবে। এমনকি কোনো মাসে স্মার্ট একাউন্টে টাকা জমা দিতে ভুলে গেলেও কোনো জরিমানা দেয়ার প্রয়োজন হবে না। তাছাড়া এতে মুনাফার হারও বিদ্যমান যে কোনো ডিপিএসের চেয়ে বেশি।’

জনতার স্মার্ট একাউন্ট (ডিপিএস) সম্পর্কে বিস্তারিত-

যে কোনো গ্রাহক প্রাথমিক ২০০০ (দুই হাজার টাকা) জমা দিয়ে স্মার্ট একাউন্ট খুলতে পারবে।

মেয়াদঃ ০৩ বছর, ০৫ বছর, ০৭ বছর বা ১০ বছর

মুনাফার হারঃ

জনতা ব্যাংক স্মার্ট একাউন্টের মুনাফার হার পরিবর্তনশীল। এই প্রথম জনতা ব্যাংক একটি নতুন ধরনের ডিপিএস চালু করলো যার মুনাফার হার FDR-এর মুনাফার চেয়ে বেশি।

বর্তমান মুনাফার হারের হিসাবে স্মার্ট একাউন্টের মুনাফার তালিকা-

০৩ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট- ৮.০০% (পরিবর্তনশীল)

০৫ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট- ৮.০৫% (পরিবর্তনশীল)

০৭ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট- ৮.১০% (পরিবর্তনশীল)

১০ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট- ৮.১৫% (পরিবর্তনশীল)

সুবিধাসমূহঃ

১। দৈনিক ভিত্তিতে মুনাফার হিসাবায়ন

২। মাসের যে কোনো দিন যতবার ইচ্ছা টাকা জমা দেবার ব্যবস্থা

৩। স্থায়ী আমানত হতে অধিক মুনাফা অর্জনের সুযোগ

৪। পরিবর্তনশীল মুনাফার হার

জনতা ব্যাংকের বিশেষ সেবা ও সুবিধাসমূহঃ

রেমিটেন্স উত্তোলনে ৫% ইনসেন্টিভ (সরাসরি জনতা ব্যাংকের একাউন্টে টাকা প্রদান এবং পিন নাম্বারে অর্থ প্রেরণের ক্ষেত্র) প্রদান করা হয়। জনতা ব্যাংক আলমডাঙ্গা শাখায় এখন জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের ‘সঞ্চয়পত্র’ ইস্যু করা হচ্ছে যার মুনাফার অর্থ সরাসরি গ্রাহকের একাউন্টে প্রদান করা হয়।

সঞ্চয়পত্রের মুনাফার তালিকাঃ

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।