লগইন
চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী  বাবলু গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী বাবলু গ্রেফতার


আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশ পৌর এলাকার সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


হাফিজুর রহমান বাবলু আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মরহুম আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে। তিনি আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।


তিনি চেক জালিয়াতির একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। পরে ওই মামলায় বিজ্ঞ আদালত হাফিজুর রহমান বাবলুকে ৬ মাসের কারাদন্ডাদেশ ও সাড়ে ৩ লাখ টাকা জরিমানার করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই পালাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই জামির ও এএসআই হামিদ তাকে গ্রেফতার করে ।


হাফিজুর রহমান বাবলুকে গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১৪ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১৪ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।