লগইন
চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের দুপাশে মোটা মোটা গাছের গুড়ি, বিপাকে শিক্ষাথীরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের দুপাশে মোটা মোটা গাছের গুড়ি, বিপাকে শিক্ষাথীরা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারের রাস্তার পাশে নিয়মনীতির তোয়াক্কা না করে একটি স’মিল স্থাপন করা হয়েছে। এতে সমিলের পাশে থাকা একটি স্কুলের শিক্ষাথীরা বিপাকে পড়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। চুয়াডাঙ্গা ঝিনাইদহ জেলার মধ্যবর্তী স্থানে বদরগঞ্জ বাজারটি অবস্থিত, বাজারটি অনেক বড় হওয়ায় মাঝেমধ্যেই যানজট লেগে যায়।

বাজারের পাশেই হয়েছে একটি প্রাইমারি স্কুল ও একটি হাই স্কুল, স্কুলের ঠিক উল্টাপাশে অবৈধভাবে শুরু করেছে একটি সমিল। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের পাশে ফেলে রেখেছে বড় বড় গাছের গুড়ি, যার কারণে বাস বা ট্রাক কে সাইড দিতে গিয়ে ছোটখাটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। এ বিষয়ে কথা বলতে গেলে বদরগঞ্জ বাজারে অবস্থিত আলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালেব বলেন স্কুলের ২০০ মিটারের ভিতরে কোন সমিল নির্মাণ করার নিয়ম নেই, করোনাকালীন সময়ে স্কুল বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ এই মিলটি স্থাপন করেছে।

চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন বদরগঞ্জ থেকে একজন একটি করাত কলের অনুমোদন চেয়ে অ্যাপ্লিকেশন করেছে বিষয়টি এখনো তদন্তাধীন, করাতকল টির লাইসেন্স দেয়া হয়নি। যদি স্কুলের ২০০ মিটারের ভিতরে করাত কল টি স্থাপন করে থাকে তাহলে তাকে লাইসেন্স দেয়া হবে না, আর লাইসেন্স না দিলে সে করাতকল চালু করতে পারবে না, যদি চালু করে থাকে তাহলে অবৈধভাবে করাতকলটি চলছে । আর আমি বুঝতে পারছি না কিভাবে লাইসেন্স বিহীন একটি করাতকলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হল। আজকেই অবৈধ করাত কল বন্ধের জন্য করাতকল মালিকের নিকট চিঠি পাঠাবো, যদি বন্ধ না করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৮ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।