সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতা স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোভিপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, সাবেক মেম্বার ও যুবলীগের সভাপতি আসানুর রহমান গোপাল, আওয়ামী লীগ নেতা মুসাদ, চায়েন আলি, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হোসেন প্রমুখ। আলোচনা সভা পরবর্তী নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব
১৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক
১৩ ঘন্টা আগে