লগইন
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য  নির্বাচিত হ‌য়ে এমপি ছেলুনের সাথে  সৌজন্য সাক্ষাত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হ‌য়ে এমপি ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাত

চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের উপনির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান।


জানা যায়, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গার হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩৯টি ভোটের সবগুলি প্রদান করা হয়েছে। টিউবওয়েল প্রতীকে সর্বোচ্চ ১৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আসাদুল ইসলাম হাতি প্রতিকে পেয়েছেন ১৩ ভোট। এছাড়া শেখ তাজনুর হাসান বৈদ্যূতিক পাখা প্রতিকে পেয়েছেন ১০ ভোট, আব্দুর রাজ্জাক ফরায়েজী তালা প্রতিকে পেয়েছেন ২ ভোট ও আবু ছিদ্দিক টগর অটো রিক্সা প্রতিকে পেয়েছেন শূন্য ভোট।


গতকাল বিকেলে বিজয়ি মিজানুর রহমান মিজান চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদ সদস্য নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য মিজানকে শুভাসিস-দোয়া করেন। রাজনীতিতে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন ও আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।


জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর মিজানুর রহমান এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, দলীয় নেতৃবৃন্দ ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে ভোটারদের সামনে সঙ্কোচে মাথা নত করে নয়, হেসে হেসে ভোটারদের সামনে যেন দাঁড়াতে পারি সেজন্য দোয়া করবেন।


প্রসঙ্গত, জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য বড় বোয়ালিয়া গ্রামের আসাবুল হক ঠান্ডুর করোনায় মৃত্যু হয়। পরবর্তিতে শূণ্য এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৯ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৯ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।