লগইন
চুয়াডাঙ্গায় পৌঁছেছে ৩৬ হাজার করোনাভাইরাস টিকা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় পৌঁছেছে ৩৬ হাজার করোনাভাইরাস টিকা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকোর ওষুধ কারখানায় রাখা ভারত থেকে আসা করোনাভাইরাসের টিকা চুয়াডাঙ্গায় পৌঁছেছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় করোনার টিকাবাহী গাড়ি চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা টিকার গাড়ি থেকে টিকা নামিয়ে নির্দিষ্ট কক্ষে সংরক্ষণ করেন।


চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে করোনাভাইরাসের ৩ হাজার ৬০০ ভায়াল টিকা হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এক একটি ট্রায়ালে ১০টি করে টিকা রয়েছে। সেহিসেবে ৩৬ হাজার টিকা পেল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, চুয়াডাঙ্গা জেলার জন্য প্রথম ধাপে করোনার টিকা এসে পৌছেছে। এই টিকা ৩৬ হাজার জনকে প্রথমবার দেয়া যাবে। জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে টিকা। জেলার চার উপজেলাতেই টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, জেলায় ৫০টি কেন্দ্রে করোনাভাইরাসের টিকাদান নিয়ে কাজ করবে স্বাস্থ্য বিভাগের ৫০টি দল। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি তাদের প্রশিক্ষণ দেয়া হবে।


করোনা ভাইরাসের টিকা গ্রহণের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজিদ হাসান, বেক্সিমকোর ড্রিস্টিবিউশন ম্যানেজার রফিকুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১২ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৪ মিনিট আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

১৪ মিনিট আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫০ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

১ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

২ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

২ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৩ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।