লগইন
চুয়াডাঙ্গায় নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গায় নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩ টায় আলমডাঙ্গার এরশাদ মঞ্চ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে এ অরাজনৈতিক সংগঠনটি।

চুয়াডাঙ্গার কৃতি সন্তান আজারবাইজান প্রবাসী কামাল জোয়ার্দ্দারের সহযোগিতায় নাগরিক পরিষদ এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় শতাধিক এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। আলমডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: তৌহিদ হোসেন। এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গার সামাজিক উন্নয়ন যে একটা রুপকল্প, যেটার পিছনে এবং যেটাকে ধারণ করে যদি আমরা সকলেই থাকতে পারতাম। চুয়াডাঙ্গার উন্নয়ন ভাবনা, চুয়াডাঙ্গা জেলার সমস্যা এবং চুয়াডাঙ্গ্রা সম্ভাবনা। এখানে যেমন সমস্যা আছে, তেমনই এখানে ব্যাপক সম্ভাবনা আছে। সেগুলো নিয়ে যদি আমরা মুক্ত মন নিয়ে যারা সমাজে নেতৃত্বই দিই,রাজনৈতিক নেতৃত্ব করি, প্রশাসনিক নেতৃত্ব করি তারা যদি কাজ করি তাহলে অবশ্যই উন্নয়ন সম্ভব।


তিনি বলেন, আমরা আজকে যে সুচকে দাঁড়িয়ে আছি,কিছু দালান, কোঠা হয়েছে,কিন্তু মৌলিক যে উন্নতি বোঝায় সেই উন্নতি হয়নি। এর কারণ বৈষম্য। আমাদের এই দেশটা স্বাধীন হবার পর এই বৈষম্য রয়েছে। এই বাংলাদেশে অনেক সমস্যা অনেক ভাবে আছে। আপনারা দেখবেন বাংলাদেশের ম্যাপে চুয়াডাঙ্গা আছে,কিন্তু উন্নয়নের ম্যাপে চুয়াডাঙ্গা নেই। যে কথাটা আমার ভাই মোহাম্মদ শাহাজান বলতেন। আজকে বাংলাদেশে অনেক মন্ত্রী আছে কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য কোন মন্ত্রী নেই। তারা সব আঞ্চলিক মন্ত্রী। শপথ নেই বাংলাদেশের উন্নয়নের জন্য মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করার কিন্তু তা করেন না।


স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব সহকারি অধ্যাপক শেখ সেলিম, চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, লাভলু রহমান, লিটু বিশ্বাস, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সমাজ সেবক আনিসুজ্জামান জম। এচাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, সমাজ সেবক জহরুল ইসলাম, জাহিদুজ্জামান জিসান, তরিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জেডি ভ্যান্স

৪৭ মিনিট আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

৪৮ মিনিট আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

৫ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

৬ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৯ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

১০ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

১০ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।