লগইন
চুয়াডাঙ্গার বড় হুজুর মাওলানা আবুল কাসেম (রহ.)-এর জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জুন, ২০২৪ | ১২:০০ রাত ১৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গার বড় হুজুর মাওলানা আবুল কাসেম (রহ.)-এর জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

তরুণ গীতিকার ও লেখক মাওলানা এনায়েতুল্লাহ ফাহাদ রচিত 'চুয়াডাঙ্গার বড় হুজুর মাওলানা আবুল কাসেম দেওবন্দী হুসাইনী (রহ.) কর্মদীপ্ত জীবন' বইয়ের মোড়ক উন্মোচন ও স্মরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন ২০২৪) বেলা ১১টায় হোটেল সাহিদ প্যালেসে স্থানীয় ও দেশবরেণ্য আলেম-উলামা, লেখক, সাংবাদিক ও সর্বসাধারণের বিপুল উপস্থিতিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুরুতে কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী মাহবুবুর রহমান এবং ইসলামি নাশিদ পরিবেশন করেন মুফতি শফিউল্লাহ আল মামুন। মাওলানা আব্দুর রাযযাক নদভীর সমাপনী বক্তব্য ও দুআর মধ্যদিয়ে দুপুর দেড়টায় সেমিনার শেষ হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ফজলুল উলুম বহুমুখী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা এনামুল হক। প্রধান অতিথি ছিলেন লেখক, সাহিত্যিক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন। তিনি বলেন, 'তরুণ আলেম মাওলানা এনায়েতুল্লাহ ফাহাদ বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী একেবারে 'তরতাজা ভাষায়' বাংলাদেশের একজন মনীষীর বর্ণাঢ্য জীবনীকে তুলে ধরেছেন। এর মাধ্যমে শুধুমাত্র একজন ব্যক্তিকেই নয়, বরং চুয়াডাঙ্গার নামকে ইতিহাসের পাতায় স্থায়ী করেছেন তিনি।

বইয়ের লেখক মাওলানা এনায়েতুল্লাহ ফাহাদ বলেন, এই বইটি প্রকাশে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমার পিতা মাওলানা এনামুল হক। আরও পরামর্শ দিয়েছেন চুয়াডাঙ্গার সর্বস্তরের আলেম সমাজ। তথ্য সংগ্রহ করে এগিয়ে নিয়েছেন শফিউল্লাহ আল মামুন ও মুহিত হাসান রিদওয়ান।

মুফতি রুহুল আমিন ও মুফতি আজিজুল্লাহর সঞ্চালনায় এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, মাওলানা আবু তাসনীম ইমদাদুল্লাহ ও ইয়ামিন আলী। স্থানীয় আলেমদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন, মাওলানা জাহিদ হাসান, মাওলানা ইমদাদুল হক, মুফতি আবু তাহের, মুফতি আব্দুর রাজ্জাক, মুফতি জুনাইদ আল হাবিবী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা হাসান মুরাদ ও মাওলানা জহুরুল ইসলাম আজিজী প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।