লগইন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মি গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মি গ্রেফতার


আলমডাঙ্গায় বিএনপির বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। ১ নভেম্বর বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধকল্পে বিএনপি জামায়াতের ১০ নেতাকর্মিকে গ্রেফকার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।


এজাহারে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর গোপিভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাঁকা মাঠে বিএনপি জামায়াতের নেতাকর্মিরা মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে বিএনপি-জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত অবরোধ উপলক্ষে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারি স্থাপনা ধ্বংস, শান্তিপ্রিয় জনসাধারণের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বৈঠক করছে। এ সংবাদ পেয়ে স্কুলমাঠে অভিযান চালায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় থানা পুলিশ আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মসলেম উদ্দিনের ছেলে জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমান(৪৮), কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের দাউদ আলীর ছেলে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম(৪২), চরশ্রীরামপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আলী(৫৫), ডাউকি গ্রামের মৃত শেখ আব্দুল আজিজের ছেলে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান(৪৮), হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের রোকন শাহজান আলী(৪২), বামানগর গ্রামের মৃত হাফেজ আব্দুস সাত্তারের ছেলে হারদী ইউনিয়ন জামায়াতের রোকন জুবায়ের বিশ^াস@ জোবাইরুল হক(৫৫), শেখপাড়ার গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাবিবুর রহমান(৫৭), কুমারী গ্রামের মাহাতাব আলীর ছেলে ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আনারুল হক(৩৭), কুমারী গ্রামের মৃত হারুন আলীর ছেলে ওয়ার্ড জামায়াতের সদস্য মুরাদ আলী(৩৬)ও দুর্লভপুর গ্রামের মৃত দিদার আলীর ছেলে ইউনিয়ন জামায়াতের সদস্য নুর ইসলাম(৫৮)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে ।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।