লগইন
ঘোলদাড়ি গ্রামে মন্ডলী প্রদান অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ঘোলদাড়ি গ্রামে মন্ডলী প্রদান অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন

২৭ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গার ঘোলদাড়ি গ্রামের মমিনুল ইসলাম মোমিন। গতকাল বুধবার ২৭ গ্রামের প্রধান মন্ডল আনুষ্ঠানিকভাবে মোমিনকে মন্ডলীগামছা প্রদান করে ও গলায় ফুলের মালা পরিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন।


২৭ গ্রামের মন্ডল সমিতির নেতৃবৃন্দের শরিফ আহমেদ মিয়ার সভাপতিত্বে এ মন্ডলী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ডাবলু মুন্সী, মন্ডল-প্রধান আতিয়ার রহমান, আব্দুল মান্নান, সানোয়ার হোসেন, আল আমিন, হাজী বরকত আলী, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, মণি মুন্সী, রমজান আলী প্রমুখ।


সে সময় প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, এখানে ২৭ গ্রামের প্রধান আছেন। আপনারা চাইলে আলমডাঙ্গা উপজেলাকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করা সম্ভব। সামাজিক অনাচার ও দুর্নীতিতে প্রশ্রয় না দিলেই সমাজ সুন্দর হবে। কলুষমুক্ত হবে। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। তাহলে ব্যক্তি জীবনেও কল্যাণ হবে।


২৭ গ্রামের মন্ডল সমিতির সভাপতি শরিফ আহমেদ মিয়া বলেন, সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে মন্ডলরা বড় ভূমিকা রাখতে পারে। সালিশ বৈঠকে নিরোপেক্ষ থাকলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়বে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১০ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১১ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।