লগইন
ঘুষ না দেওয়ায় কৃষি ব্যাংক ঘোলদাড়ি শাখা থেকে গরু মোটাতাজাকরণ প্রকল্পের লোন পাননি কৃষক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ এপ্রিল, ২০২৪ | ১২:০০ রাত ১৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ঘুষ না দেওয়ায় কৃষি ব্যাংক ঘোলদাড়ি শাখা থেকে গরু মোটাতাজাকরণ প্রকল্পের লোন পাননি কৃষক

ঘুষ দিতে সম্মত হননি তাই কৃষি ব্যাংক ঘোলদাড়ি শাখা থেকে গরু মোটাতাজাকরণ প্রকল্পের লোন পাননি আলমডাঙ্গার জহুরুলনগর গ্রামের নজরুল ইসলাম। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক প্রদ্যূৎ কুমার দাসের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি ব্যাংক চুয়াডাঙ্গার সহকারী মহাব্যবস্থাপকের নিকট লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, জহুরুল নগর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে নজরুল ইসলাম গরু মোটাতাজাকরণের জন্য লোন নেওয়ার মনস্থির করেন। এ বিষয়ে তিনি কৃষি ব্যাংক ঘোলদাড়ি শাখার ম্যানেজার প্রদ্যূৎ কুমার দাসের সাথে আলোচনা করেন। ১৫ লাখ টাকা লোন দাবি করেন। ম্যানেজার তাকে ৭/ ৮ লাখ টাকা লোন দিতে সম্মত হন। তবে তিনি কিছু শর্ত দেন। শর্ত অনুযায়ী নজরুল ইসলাম প্রায় ৫ বিঘা জমি নিজ নামে খারিজ করেন। পাকা গোয়ালঘর নির্মাণ করেন। অন্যান্য ব্যাংকের লোন পরিশোধ করেন। সকল শর্ত পূরণের পর তিনি আবার ব্যাংক ব্যবস্থাপকের কাছে গিয়ে লোনের ব্যবস্থা করতে অনুরোধ করেন। সে সময় ব্যবস্থাপক প্রদ্যূৎ কুমার দাস লোন দেওয়ার দিতে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে দুই লাখের বেশি লোন দেবেন না বলে জানিয়ে দেন।


এরই পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ নজরুল ইসলাম এ ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যাংক ম্যানেজার প্রদ্যূৎ কুমার দাসের বিরুদ্ধ আইনগত ব্যবস্থার গ্রহণের দাবিতে কৃষি ব্যাংক চুয়াডাঙ্গার সহকারী মহাব্যবস্থাপকের নিকট লিখিত অভিযোগ করেছেন। গতকাল শনিবার দায়েরকৃত ওই অভিযোগের কপি সদয় অবগতির জন্য জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক মতিঝিল বা/এ, ঢাকা ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন পত্রিকার সম্পাদককে অভিযোগপত্রের কপি প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।