লগইন
গ্রামের মানুষের হৃদয়ের স্পন্দন অনুভব করতে শিখতে হবে- জেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
গ্রামের মানুষের হৃদয়ের স্পন্দন অনুভব করতে শিখতে হবে- জেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফকে ফুলেল অভ্যর্থনায় অভিষিক্ত করলো আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদ। ৪ ডিসেম্বর দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে উপস্থিত হয়ে এ ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) বিএনপি নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দীক, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আশাদুল হক, ওহিদুল ইসলাম, বায়েজিদ হোসেন, আব্দুল রশিদ, আইনাল হোসেন, সুকচান মন্ডল, নুপুর খাতুন, রোকসানা খাতুন প্রমুখ।

কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহাবুবুর রহমান বলেন, ১৭ বছরের আওয়ামী দু:শাসনে চুয়াডাঙ্গা জেলায় আপনি ছিলেন জাতীয়তাবাদী শক্তির আশ্রয়দাতা। জাতীয়তাবাদ শক্তির সংরক্ষণ ও সম্প্রসারণে আগামী দিনে আপনার সাথে থাকতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করবো। আমরা বিশ্বাস করি আপনার সুদৃঢ় ভূমিকায় তৃণমূল পর্যায়ে প্রতিটি গ্রামে বিএনপি অপ্রতিরোধ্য ও দুর্জয় ঘাটি হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে।

এ সময় জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ বলেন, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক শহিদ জিয়া ও বিএনপির হৃদয়ের স্পন্দন তারেক জিয়ার আদর্শ গ্রামে গ্রামে প্রচার করতে হবে। ৩১ দফাসহ জাতীয়তাবাদ শক্তির মূলনীতি ও বিএনপির আদর্শ প্রচার করতে হবে। এদেশের গ্রামবাসীর হৃদয়ের স্পন্দন অনুভব করতে শিখতে হবে। তাহলেই আপামর গ্রামবাসীর নেতা হওয়া সম্ভব হবে। গ্রামের কৃষকের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এ শিক্ষা মহান শহীদ জিয়ার শিক্ষা। তাহলেই বিএনপির আদর্শ সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪২ মিনিট আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।