সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটি
গাংনী প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ) ও সচেতন সমাজ। রবিবার সকালে গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি ছিল।
প্রতিবাদ সমাবেশে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধের দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তির্পূণ পরিবেশ ফিরে আনতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।এছাড়া ইসরায়েলের পণ্য বর্জনের ঘোষণা দেন বক্তারা।
কাম ফর হিউম্যানিটি'র সমন্বয়ক (সার্বিক) সবুজ আহমেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিপুল জাহিদ, চ্যানেল আই ক্ষুদে গানরাজ শাহাবুদ্দিন সাজ্জাদ উদয়, ছাত্রনেতা হিরোক খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অতিরিক্ত সমন্বয়ক সোহরাব হোসেন, নাহিয়ান রাজ, এডিটর সামিউল ইসলাম, সোহরাব হোসেন, সাব্বির আহমেদ নাহিদ, উমায়ের হোসেন অর্ক, তুহিন হোসেন প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
৯ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি
৯ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং
১০ ঘন্টা আগে