লগইন
কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারা থানার একটি মাদক মামলায় রেন্টু ওরফে রিন্টু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রিন্টু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড়ে পুলিশ অভিযান চালায়। এসময় ভারতীয় ফেনসিডিল ভর্তি কার্টুন বহন করার সময় রেন্টুকে আটক করা হয়। এ ঘটনায় ভেড়ামারা থানার পুলিশ উপ-পরিদর্শক জাফর আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন। পরে জব্দ ফেনসিডিল এবং আটক রেন্টুকে গ্রেপ্তার দেখিয়ে ভেড়ামারা থানায় সোপর্দ করেন। পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, ভেড়ামারা থানার এই মাদক মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৪ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৪ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।