লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
কুমারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মহাবুল মেম্বরকে দুর্বৃত্তরা কুপিয়েছে

আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুবুর রহমান ওরফে মহাবুল মেম্বরকে (৫২) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। ১৮ জানুয়ারি রাত সোয়া আটটায় শহরে তাঁতী শেডের পাশে তার উপর এ পৈশাচিক হামলা চালানো হয়।


ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিক ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।


আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের ছেলে মহাবুল মেম্বর বহুদিন ধরে এলাকায় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বেশ কয়েকবার মেম্বর নির্বাচিত হয়েছেন। প্রায় দু মাস পূর্বে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে নানা অপকর্মের জন্য সেনাবাহিনী আটক করে। পরে তাকে অপসারিত করা হলে মহাবুল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ক্লিন ইমেজের ছেলে হিসেবে পরিচিত।
তবে, কে বা কারা? কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। মহাবুল মেম্বর নিজেও এ হামলার ব্যাপারে মুখ খোলেন নি।


কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান, তাকে নিয়ে আমাদের দলে কোন সমস্যা নেই। তার গ্রাম কিংবা ইউনিয়নে কোন শত্রæতার কথা শুনতে পায়নি।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে গিয়ে দেখে এসেছে। কে বা কারা পেছন দিক থেকে কুপিয়েছে। সম্ভবত দেখতে পাননি। চিকিৎসা নিয়ে ফিরে এসে লিখিত অভিযোগ দেবেন। তবে এ অপরাধের সাথে কে বা কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত হতে পুলিশ মাঠে নেমেছে।


এদিকে, ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত মহাবুল মেম্বরের উপর পৈশাচিক হামলায়র তীব্র্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওলটু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক ও কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
তারা দ্রুত হামলাকারীকে আটক করে আইনের হাতে তুলে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।