লগইন
কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিস উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিস উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা কুমারী বাজারে কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই দলীয় অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর তুলনা শুধু বঙ্গবন্ধুই। অন্য কেউ তার তুল্য হতে পারে না। তার মত বিচক্ষণ নেতা শুধু দেশে নয়, বিশ্বে বিরল। যুগে যুগে অনেক নেতা এসেছেন। তবে বঙ্গবন্ধুর মত বিচক্ষণ নেতা বিশ্বে বিরল। তিনি আগে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এরপর দলকে সংগঠিত করেছেন। পরে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। তারপর স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি। তার জীবনের মুল দর্শন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো। এই বিষয়টি সবার মনে রাখতে হবে। সুখে দুঃখে মানুষের পাশে থেকে তাদের মন জয় করতে হবে। রাজনীতির পূর্ব শর্ত মানুষের মন জয় করে। কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে ওই অফিস উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবর রহমান, আনিসুজ্জামান মল্লিক, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ সাজেদুল হক, জেলা আওয়ামীলীগ ও জেলা পরিষদের সদস্য আবু মুসা,  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,  হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু,  আওয়ামীলীগ নেতা আবু সায়েম রিপন, আইনাল হক, জমসেদ মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, রবিউল হক, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সিদ্দিকী টগর, টুটুল, সেলিম, ফারুক, জাকারিয়া আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক  নাহিদ হাসান তমাল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজিব প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫৪ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৫৫ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।