লগইন
কাজী ফার্মের ডিলার চার পার্টনার সিন্ডিকেট করে শহরের অন্যান্য ফিড ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ আগস্ট, ২০২৩ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কাজী ফার্মের ডিলার চার পার্টনার সিন্ডিকেট করে শহরের অন্যান্য ফিড ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ

আলমডাঙ্গায় নিয়োগপ্রাপ্ত কাজী ফার্মের ডিলার চার পার্টনার সিন্ডিকেট করে শহরের অন্যান্য ফিড ব্যবসায়ীদের হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে। নিজেরা এমনকি পুলিশ দিয়েও তারা বিভিন্ন ব্যবসায়ীকে হয়রানী করার অভিযোগ উঠেছে।

আলমডাঙ্গার চাতালমোড়ের ফিড ব্যবসায়ী নাজের আলী বলেন, হাউসপুর গ্রামের মাহফুজ হোসেন, একই গ্রামের নাসির উদ্দীন, এরশাদপুর গ্রামের সজীব হোসেন ও আনন্দধাম এলাকার আব্দুল ওয়াদুদ চারজন পার্টনারশিপে আলমডাঙ্গায় কাজী ফার্মের ডিলারশীপ নিয়ে ব্যবসা করছেন। তারা রীতিমত সিন্ডিকেট করে বেশী দামে ফিড কিনতে বাধ্য করছেন ব্যবসায়ীদের।

তিনি বলেন, মুন্সিগঞ্জ, হাটবোয়ালিয়া, চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী হরিকুন্ডুতে কাজী ফার্মের এক বস্তা ফিড কিনতে পাওয়া যায় ৩১'শ টাকায়। আলমডাঙ্গার ডিলার সিন্ডিকেট করে ফিডের একই বস্তা বিক্রি করছে ৩৩'শ টাকায়। তাদের কাছ থেকে ফিড না কিনলে তারা নানাভাবে হয়রানী করছে। এমনকি পুলিশ দিয়েও তারা হয়রানী করছে বলে জানান নাজের আলী।

কাজী ফার্মের আলমডাঙ্গার ডিলার মাহফুজ হোসেন জানান, তারা কোম্পানি থেকে যে দামে ফিডের বস্তা কিনছেন তার চেয়ে কম দামে বিক্রী করা যায় না। কিন্ত আলমডাঙ্গার বেশ কয়েকজন ফিড ব্যবসায়ী কোম্পানীর নির্দিষ্ট দামের চেয়েও ১'শ টাকা কম দামে বিক্রি করছেন। এটা ঠেকাতে কোম্পানীর নির্দেশে আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

কাজী ফার্মের চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলের সেলস এক্সিকিউটিভ অফিসার ফজলে করীম জানান,কোন ব্যবসায়ী যদি কম দামে বিক্রি করেন সেটা তার ব্যবসায়ীক কৌশল। এর জন্য পুলিশকে দিয়ে ব্যবসায়ীকে হয়রানী করার কোম্পানীর পক্ষ থেকে কোন নির্দেশনা নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫১ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৫১ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।