লগইন
করোনায় মৃত্যু ও আক্রান্তর সংখ্যা বেড়েই  চলেছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ২৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
করোনায় মৃত্যু ও আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে

টানা চতুর্থ দিনের মতো বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন আরও ১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪ জন।

গত ১০ জানুয়ারি এক হাজার ৭১ জন শনাক্তের পর ১০ মার্চ শনাক্ত হন এক হাজার ১৮ জন। এর পরদিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শনাক্ত হয়েছেন এক হাজার ৫১ জন। এরপর থেকে করোনায় আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নামে। প্রায় দুই মাস পর গত বুধবার করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়ায়।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ১৪ জনসহ এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২জন, এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৫২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৩৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৭৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৭৯টি। এখন পর্যন্ত ৪২ লাখ ৪৮ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ০৯ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে নয়জন পুরুষ আর তিনজন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৫১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৬ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১১জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারী সবাই ঢাকা বিভাগের। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু নেই। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

১৮ মিনিট আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

১৮ মিনিট আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

১ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

২ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

২ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

৩ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৪ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৪ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।