সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। শনিবার দুপুরে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত মওলানা মুফতি মোশাররফ হোসেন।
এছাড়াও ইজতেমায় বইয়ান পরিবেশন করবেন ভারত থেকে আগত মওলানা মুফতি কেফায়েত উল্লাহসহ ইসলামি বক্তারা। এসময় মেহেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় দশ হাজারেরও বেশি মুসল্লিরা এ আঞ্চলিক ইজতেমা মাঠে উপস্থিত হয়েছিল।
সারাবিশ্বে বৈশ্বিক করোনা মহামারী থেকে মুক্ত হতে দোয়া ও মোনাজাত করেন ইজতেমায় উপস্থিতি মুসল্লিরা। এদিকে ইজতেমা মাঠে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার
৬ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
৯ ঘন্টা আগে