লগইন
এবার ৩য় স্ত্রীর অভিযোগ  আলমডাঙ্গা কেশবপুরের প্রবাসী রেজাউলের বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ডিসেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
এবার ৩য় স্ত্রীর অভিযোগ আলমডাঙ্গা কেশবপুরের প্রবাসী রেজাউলের বিরুদ্ধে

আলমডাঙ্গার কেশবপুর গ্রামের প্রবাসি রেজাউল ইসলামের বিরুদ্ধে পঞ্চম স্ত্রীর অর্ধকোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগের পর এবার তার তৃতীয় স্ত্রী নুরজাহান খাতুন থানায় আরেকটি অভিযোগ করেছেন। ৮ বছর আগে প্রতারণার মাধ্যমে বগুড়ার শেরপুরের ওই নারীর সাথে বিয়ের পর যৌতুকের জন্য নির্যাতন করে এক মাস পর থেকেই যোগাযোগ বন্ধ করে দেন রেজাউল। দীর্ঘদিন বিদেশ থেকে ফিরে আসায় রেজাউলের অনৈতিক কাজের বিচার চেয়ে থানায় এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেছেন ওই নারী।

লিখিত অভিযোগে জানা যায়, আলমডাঙ্গার কেশবপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে মালয়েশিয়া প্রবাসী রেজাউল ৮ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার বেতগাড়ি মধ্যপাড়ার মৃত মোখছেদ আলীর মেয়ে নুর জাহান খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে রেজাউল দেন । এরপরই নুর জাহান জানতে পারেন রেজাউল ইসলাম ইতোপূর্বে আরও দুটো বিয়ে করেছেন। বিয়ের বিষয়ে জানতে চাইলে রেজাউল তাকে হুমকি ধামকি দিয়ে আবার বিদেশ চলে যান। পরে নুরজাহানের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। বন্ধ করে দেন ভরণপোষণ।


গত ২৫ নভেম্বর রেজাউলের দেশে ফেরার সংবাদ পেয়ে নুরজাহান খাতুন আলমডাঙ্গায় এসে থানায় অভিযোগ করেছেন।
এদিকে রেজাউল ইসলামের পঞ্চম স্ত্রী রিনা খাতুন তার স্বামীর প্রতারণার বিচার চেয়েছেন। তিনি গত পরশু সংবাদ সম্মেলনের মাধ্যমে তার কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে এ সংবাদ সসম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি করেন, ২০১৫ সালে রেজাউলের সাথে বিয়ের আগে তার কাছে প্রায় ১৭ লক্ষ টাকা ছিল। ওই টাকা রেজাউল কৌশলে হাতিয়ে নেন। ২০১৬ সালে রেজাউল রিনাকে মালেশিয়ায় নিয়ে যান।

সেখানে একটি রেস্টুরেন্ট করতে রিনার কাছ থেকে তার গচ্ছিত ১৭ লাখ টাকা নিয়ে নেন রেজাউল। করোনা মহামারী শুরু হলে রেজাউল রেস্টুরেন্ট রিনার কাছে দিয়ে আদম ব্যবসা ও নারী সাপ্লাইয়ের কাজ শুরু করে। তার মূল নেশা ছিল নারী। রেজাউলের মোট ৬ টি বিয়ের খবর তিনি জানতে পারেন। এসব নিয়ে তার ওপর নেমে আসে অকথ্য নির্যাতন। এক পর্যায়ে তার শিশু পুত্রকে অপহরণ করে তার কাছ ৩০ লক্ষ টাকা আদায় করে। রিনা জানান, আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার টিনশেডের যে বাড়িটি তিনি ৭ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন সেটা ২০২১ সালে মালেশিয়া যাওয়ার পর তার উপার্জিত অর্থ দিয়ে। এছাড়াও রেজাউল নওলামারী থেকে চার জনকে মালেশিয়া নিয়ে যাওয়ার জন্য ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এতো অত্যাচার ও নির্যাতনের পরও রেজাউলের সাথে তিনি সংসার করতে চেয়েছিলেন। গত নভেম্বরের ২৫ তারিখে দেশে এসে রেজাউলকে সাথে নিয়েই তিনি তার বাপের বাড়ি নওলামারীতে যান। কয়েকদিন সেখানে থাকার পর রেজাউল তার সোনার গহনা ও নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে যান। পরে রিনা খাতুনের নামে উল্টো থানায় কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২৫ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩৬ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪৭ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৪৯ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।