লগইন
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের বিরুদ্ধে  প্রণোদনার  মেশিনারিজ আত্মসাৎ করার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ১২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রণোদনার মেশিনারিজ আত্মসাৎ করার অভিযোগ

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের বিরুদ্ধে কৃষকের নামে বরাদ্দকৃত প্রণোদনার কৃষি মালামাল ভাগাভাগির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।


ভুক্তভোগী কৃষক উসমানপুর গ্রামের নাসির মন্ডল জানান, তিনিসহ কেশবপুর ব্লকের পাঁচ কৃষকের একটি গ্রুপের প্রণোদনার কৃষি মেশিনারিজ পেতে ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করেন। তিনি সরকারের নির্ধারিত ৪০ হাজার টাকার দিলেই মেশিনারিজের প্যাকেজ দিতে সম্মত হন। এরপর নাসির মন্ডল ৪০ হাজার টাকা আরিফুলের হাতে দিয়ে দেন।


গত বৃহস্পতিবার আলমডাঙ্গা কৃষি অফিসে পদস্থ কর্মকর্তাদের সামনে আনুষ্ঠানিকভাবে নাসির মন্ডলকে মেশিনারিজের প্যাকেজ তুলে দেওয়া হয়। এসময় আনুষ্ঠানিকভাবে ছবিও তোলা হয়।


এরপর প্যাকেজের নির্ধারিত মেশিনারিজের অর্ধেক মালামাল নাসির মন্ডলকে দিয়ে বাকি মালামাল উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম নিজের হেফাজতে রাখেন। পরবর্তীতে ক্ষুব্ধ কৃষক নাসির মন্ডল উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ দেন। অভিযোগে জানান, আমগাছের মুকুলে দেওয়া স্প্রে মেশিন, ফসলে দেওয়া স্প্রে মেশিন, ৩ টা এনএলপি মেশিন, পাইপ ও ভুট্টা ভাঙা মেশিন দেওয়ার কথা থাকলেও আরিফুল সব মেশিনারিজ তাকে দেননি। ভুট্টা ভাঙার মুল মেশিনারিজসহ অন্যান্য মালামাল রেখে দিয়েছেন।


অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেন, কৃষক নাসির পুরো টাকা দেননি। প্যাকেজের নির্ধারিত টাকার কিছু টাকা তিনিও দিয়েছেন। তাই কিছু মালামাল তিনি রেখে দিয়েছেন।


সরকারি কর্মকর্তা হয়ে কৃষকের প্রণোদনার মালামাল নেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তার ঠিক হয়নি। তিনি পত্রিকায় নিউজ না করতেও অনুরোধ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪২ মিনিট আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।