লগইন
উন্নত চিকিৎসার জন্য ভারতে গেলেন বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
উন্নত চিকিৎসার জন্য ভারতে গেলেন বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী

উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে যাচ্ছেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি দর্শনা-গেদে চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করেন।

গত ১১ জানুয়ারি জাসদের উপদ্রেষ্টা মন্ডলীর সদস্য ও জাসদের কেন্দ্রী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। ইতোপূর্বেও তিনি আরেকবার স্ট্রোক করেন। তিনি অসুস্থ হলে পড়লে কুষ্টিয়া সনো টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসা করা হয়। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন।

এম সবেদ আলী অল্প বয়সে ছাত্রাবস্থায় '৭১- এ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্বের সাথে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করেন। তিনি স্বাধীনতা পরবর্তীতে গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে যোগ দেন। তিনি আলমডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পৌরসভা, উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন। তিনি আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সভাপতি হিসেবেও বেশ কয়েক বছর দায়িত্ব পালন করছেন। তাছাড়া, নিজের নামে গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন তিনি। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি। তিনি আপাদমস্তক একজন প্রতিবাদী ও প্রগতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১৪ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১৪ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।