লগইন
উদ্বোধনের দিন থেকেই আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে কর্ম সৃজন প্রকল্পের ৪০ দিনের কাজে অনিয়মের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ নভেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
উদ্বোধনের দিন থেকেই আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে কর্ম সৃজন প্রকল্পের ৪০ দিনের কাজে অনিয়মের অভিযোগ

উদ্বোধনের দিন থেকেই আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের ৪০ দিনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। আলমডাঙ্গা উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (১ম পর্যায়) কাজ গত মনিবার উদ্বোধন করা হয়েছে। এই ইউনিয়নের দুইটি প্রকল্পে ৮৫ জন কাজ করার কথা থাকলেও সেখানে সরজমিনে গিয়ে মিলেছে ৩৬ জন।


এলাকাবাসি অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নে ২৬ নভেম্বর শনিবার থেকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পে ৪০ দিনের কাজ শুরু হয়েছে। এই দুইটি প্রকল্পের পিআইসি আরিফুল ইসলাম ও সাবিহা খাতুন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালিদাসপুর ইউনিয়নের দুইটি প্রকল্পের কাজ ভাগ করে ৩ জায়গায় কাজ করছে।

পিআইসি সাহিবা মেম্বারের প্রকল্পের কাজে দুই জায়গায় পাওয়া গেছে ৩০ জন। এ প্রকল্পে কালিদাসপুর গ্রামের উত্তরপাড়ার মাঠের পানি বাহির করার জন্য পরিত্যাক্ত খালের মাটি কেটে খাল পরিস্কার করছে ১৫ জন এবং জগন্নাথপুর গ্রামের মাঠপাড়ার কবরস্থানের রাস্তায় মাঠি দিচ্ছেন ১৫ জন। এদিকে পিআইস আরিফুল মেম্বারের প্রকল্পে ইউনিয়নের বলরামপুর গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের পাশেই জিকে খালের ড্রেন নির্মান কাজের প্রকল্পে পাওয়া গেছে মাত্র ৬ জন। এই দুইটি প্রকল্পের তিন জায়গার কাজে ৮৫ জন কাজ করার কথা।


বলরামপুর ড্রেন নির্মান প্রকল্পের পিআইসি ইউপি সদস্য আরিফুলের নিকট জানতে চাইলে তিনি জানান, এই প্রকল্পের কাজ বন্ধ থাকার কথা ছিল। যার কারণে সব লোক আসেনি। একিদে সাহিবা মেম্বার জানান, সকালে আমার প্রকল্পের দুই জায়গায় ৩৫ জন কাজ করছিল। কেউ হয়তো কোন কারণে বাড়ি চলে গেছে ।


এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, কালিদাসপুর ইউনিয়নের দুইটি প্রকল্পে ৮৫ জন কাজ করার কথা। সেখানে সাব এ্যাসিস্টটেন্ট ইঞ্জিনিয়ার ও ট্যাগ অফিসার নিয়োগ করা আছে। যার প্রকল্পে যে কয়জন কাজ করবে সেই পিআইসি সে কয়জনের বিল পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩০ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪০ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৫১ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৫৩ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।