ইমদাদুল হকের ‘মুনাজাত’ : পাঠ ও পর্যালোচনা

আজ ৪ এপ্রিল, ২০২৫ খ্রি. আলমডাঙ্গা ইসলামিয়া একাডেমিতে ইমদাদুল হকের ‘মুনাজাত’ কাব্যগ্রন্থের কবিতা পাঠ ও পর্যালোচনামূলক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, সোহেল রানা, ইসমাইল শিপন, শারজিল হাসান, মো: মাহফুজ, সাব্বির আহমেদ, বেলায়েত হোসেন বিপু, তাওহিদ খান, আবু শুয়াইব শিমুল, তামজিদ হাসান আবির, নাদিউজ্জামান রিজভী, আল মাসুদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল সাঈদ ও তাওহিদুজ্জামান রাব্বি।

কবিতা পাঠ শেষে গুরুত্বপূর্ণ পর্যালোচনা রাখেন আহমাদ কাজল, মুশফিক তরফদার, আল মাসুদ আব্দুল্লাহ, নাদিউজ্জামান রিজভী ও মাহফুজুল হক দিপু। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহমাদ আন নাফি, হানিফুজ্জামান বিপ্লব, ইব্রাহিম গাজী এবং উযাইর।