লগইন
ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনা চার জন গ্রেফতার বিচারের দাবীতে ক্যাম্পাসে মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনা চার জন গ্রেফতার বিচারের দাবীতে ক্যাম্পাসে মানববন্ধন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নি হত্যার ঘটনায় শৈলকুপা পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন ঝিনাইদহের শেখপাড়া এলাকার বসন্তপুর গ্রামের মো. আমিরুল ইসলাম, মো নজরুল, মো লাবিব ও মো তন্ময়।

বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহসিন হোসেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিন্নির মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন তার মা হালিমা বেগম। পরে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে আটক করে। তবে মূল অভিযুক্ত তিন্নির সাবেদ দুলাভাই জামিরুল ইসলাম এখনও পলাতক।

নির্যাতন করা হলে বৃহস্পতিবার নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী উলফাত আরা তিন্নির। নিহত তিন্নি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শৈলকুপা থানাধীন যোগীপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ইউসুফের মেয়ে। সেখানে স্থায়ী নিবাস হলেও বোন ও মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে শেখপাড়া বাজার এলাকায় একটি বাসায় থাকতেন তারা। এদিকে তিন্নির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস। শনিবার আসামীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।