লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আসাননগরে পরকীয়ার বলি অন্তঃসত্ত্বা গৃহবধু হত্যা মামলার আসামী শ্বশুর ও দেবর গ্রেফতার

আলমডাঙ্গার আসাননগরে পরকীয়ার বলি ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজ্ঞ আদালতের নির্দেশে নিহতের পিতা ফরিদ আলী বাদী হয়ে ৫ জনকে আসামী করে গত ১ জানুয়ারি আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।


ওই মামলার আসামি হিসেবে নিহতের শ্বশুর আলমডাঙ্গার আসাননগর গ্রামের গিয়াস উদ্দীন (৬০) ও দেবর পলাশ উদ্দীনকে (৩০) আলমডাঙ্গা থানার এসআই কাজী সামসুল আলম গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিনগত রাতে গ্রেফতার করে। পরে তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করেছে।


প্রসঙ্গত, গত ১২ নভেম্বর আলমডাঙ্গার আসাননগর গ্রামে ৬ মাসের অন্ত:স্বত্বা পলি খাতুনকে শারীরিক নির্যাতন করে হত্যার। হত্যার অভিযোগ উঠে স্বয়ং স্বামী রবিউল ইসলামের বিরুদ্ধে। স্বামীর পরকীয়ার ঘটনায় তর্কাতর্কির এক পর্যায়ে স্ত্রীকে ঘরের ভেতর মারধর করতে থাকে স্বামী রবিউল। শেষ বিকেলের দিকে পরিবারের সবার সামনেই রবিউল তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পলি খাতুনকে মারপিট করে বলে অভিযোগ উঠে। তবে রবিউলের পরিবার দাবি করেছিল মারপিট ও ধস্তাধস্তির এক পর্যায়ে পলি বিষের বোতল নিয়ে মুখে ঢেলে দেয়। বিষের প্রসংগ আমলে না নিয়ে হত্যা দাবি করে পলির বাপের পরিবারের সদস্যরা হইচই শুরু করলে লাশ বাড়িতে ফেলে রেখেই রবিউলের পরিবারের লোকজন পালিয়ে যায়।


নিহত পলি খাতুন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ট্রাক চালক রবিউল ইসলামের স্ত্রী ও হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের ফরিদউদ্দিনের মেয়ে।


গ্রাম ও পুলিশসুত্রে জানায়, রবিউল ও পলি দম্পত্তির এক মেয়ে ও একটি ছেলে রয়েছে। রবিউল এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। সে ওই প্রবাসীর স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলতো। এমনকি পলির সামনেও কথা বলতো। এ নিয়ে রবিউলের সাথে পলির প্রতিনিয়তই ঝগড়াঝাটি চলতে থাকে। মঙ্গলবার বিকেলের দিকেও তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে রবিউল পলিকে ঘরের ভেতর মারপিট করতে শুরু করে। ৬ মাসের অন্তঃসত্ত্বা পলি কান্নাকাটি করলে প্রতিবেশীরাও এগিয়ে যায়।

তখনই রবিউলের পিতা বলতে থাকেন পলি বিষ খেয়েছে।


এ ঘটনায় প্রাথমিকভাবে আলমডাঙ্গা থানায় অপমৃত মামলা দায়ের করা হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আদালতের নির্দেশে ১ জানুয়ারি হত্যা মামলা দায়ের করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।