লগইন
আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২৪ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর সংবাদ সম্মেলন


আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো জমি সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। ১৯ অক্টোবর শনিবার বিকেলে তার প্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকারিয়া হিরো বলেন, ২০১০ সালে আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুল নামের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। শুরু থেকে প্রতিষ্ঠানটি গুণগত মান সম্পন্ন হওয়ায় অল্পদিনে জেলায় ব্যাপক সাড়া ফেলে দেয়। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অবিভাবক ও শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা ও উৎসাহে প্রতিষ্ঠানটি স্কুল অ্যান্ড কলেজে উন্নীত হয়। বিগত ৫/৬ বছর ধরে প্রতিষ্ঠানটি পরীক্ষার ফলাফলে চুয়াডাঙ্গা জেলার শীর্ষস্থানে অবস্থান করে আসছে। শুধু চুয়াডাঙ্গা জেলায় নয়, যশোর বোর্ডের মধ্যে অন্যতম।


আপনাদের উপস্থিতিতে আলমডাঙ্গাবাসীকে অবহিত করতে চাই যে, ২০২২ সালে নভেম্বরে বাবুপাড়ার দিলীপ কুমার বিশ্বাস গং এর নিকট থেকে ৭২ নং গোবিন্দপুর মৌজার ২৪৮৮ খতিয়ানে আর এস ৮১০৩, ৮১০৪, ৮১০৬ নং দাগে মোট ১২.২১ শতক জমি ক্রয় করি। ৮১০৬ নং দাগের ৩.৭১ শতক ক্রয়কৃত জমিতে সরকারি নামজারির মাধ্যমে খাজনা পরিশোধ করা হয়। পরে আলমডাঙ্গা পৌরসভা থেকে নকশা অনুমোদন করে উক্ত জমিতে বিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শুরু করি। ইতোমধ্যে ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। তবে ওই জমিতে একটি ব্যায়ামাগার ছিল। সেই ব্যায়ামাগার পূর্ব মালিক সেখান থেকে অপসারণ করে আমার কাছে বিক্রি করেন ।


এদিকে গত এক মাসের অধিক সময় ধরে কিছু স্বার্থন্বেষীমহল আমার এবং ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের সাফল্য ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার ও হিংসাত্মক কাজের মাধ্যমে তাদের নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকিও প্রদান করা হচ্ছে। জোরপূর্বক আমার ক্রয়কৃত জমি দখলে শহরের প্রধান সড়কে বিভিন্ন ¯েøাগান ও মশাল মিছিল করছে। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দফায় দফায় আলোচনাসভায় আমার জমির কাগজপত্র দাখিল করি। উপস্থিত সকলে কাগজপত্র দেখিয়া প্রতিয়মান হয় যে, ক্রয়কৃত জমিটি নির্ভেজাল যা জাকারিয়া হিরোর।


আমি সংবাদিক সম্মেলনে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমার প্রতিষ্ঠান ব্রাইট মডেল স্কুলের প্রশাসনিক ভবনটি কিছু স্বার্থন্বেষী কুচক্রীমহল জোরপূর্বক দখলের চেষ্টা করছে। হঠাৎ করে ঐ সকল স্বার্থান্বেষীমহল তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার শিক্ষাপ্রতিষ্ঠানের বিপক্ষে দিনের পর দিন আলমডাঙ্গাবাসীকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ভুল বুঝানোর চেষ্টা করছে। যা আমার ও আমার প্রতিষ্ঠানের সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মানহানিকর। আমি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তার কথা চিন্তা করে উপস্থিত সাংবাদিকদের নিকট লিখিত সংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৫ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৫ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।