লগইন
আলমডাঙ্গা বাবুপাড়ার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আর নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ অক্টোবর, ২০২৪ | ১২:০০ রাত ৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা বাবুপাড়ার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আর নেই

আলমডাঙ্গা বাবুপাড়ার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না ইল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর। ১০ অক্টোবর দিনগত রাত ৩টার দিকে মারা যান তিনি। শুক্রবার বাদ জুম‘আ দারুস সালাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মরহুম মোজাম্মেল হকের ছেলে নাজিম উদ্দিন(৭২)। তিনি যুদ্ধ পরবর্তি সময়ে আলমডাঙ্গা শহরে ব্যবসা করতেন। তিনি বেশ কিছুদিন আগে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তারপর তার শরীরে বাসা বাধে নানান রোগব্যাধি। দেশের নামীদামি বিভিন্ন হাসপাতালে ডাক্তারের নিকট চিকিৎসা শেষে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। ১০ অক্টোবর দিন গত রাতে তিনি মারা যান। একমাত্র ছেলে মামুনুজ্জামান স্বপন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। ১১ অক্টোবর বাদ জুম‘আ আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্য়দা গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, মাওলানা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ডা. সাবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনি মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দীক, বীর মুক্তিযোদ্ধা মোহাব্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শমসের আলী মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মহসিন আলীসহ বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী শহরের গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৫ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৫ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।