লগইন
আলমডাঙ্গা বধ্যভূমির মুলস্তম্ভ ও ম্যুরালের সংস্কার কাজ পরিদর্শন করেছেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা বধ্যভূমির মুলস্তম্ভ ও ম্যুরালের সংস্কার কাজ পরিদর্শন করেছেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত আলমডাঙ্গা বধ্যভূমির মুলস্তম্ভ ও ম্যুরালের সংস্কার কাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ২১ নভেম্বর বিকেলে তিনি বধ্যভূমিতে পৌঁছালে উপজেলা ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। পরে তিনি আলমডাঙ্গা বধ্যভূমি চত্বর ঘুরে সংস্কার ও উন্নয়ন কাজের পরিদর্শন করেন।


এসময় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ বাঙালী জাতির অহংকার। স্বাধীনতাযুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, সরকার তাদের কবর সংরক্ষণের জন্য বাধাই করার কাজ শুরু করেছে। এ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরী করে দিচ্ছেন।’ বধ্যভূমি সম্পর্কে তিনি বলেন, ‘১৯৭১ সালে পাক সেনারা লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। এর মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করে এই বধ্যভূমিতে পুতে রেখেছিল। মুক্তিযুদ্ধে আলমডাঙ্গার অবদান আগামী প্রজন্মকে জানাতেই এই বধ্যভূমি ও বধ্যভূমি পার্ক নির্মাণ করেছি। সম্প্রতি বজ্রপাতে বধ্যভূমি ক্ষতিগ্রস্থ হয়েছে, সেটা সংস্কার কাজ প্রায় শেষের দিকে হচ্ছে। এছাড়া বধ্যভ‚মির পাশে মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষনের জন্য যাদুঘর নির্মান করা হবে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উদ জামান লিটু বিশ^াস, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, হারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক পৌর আয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল হক মনা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান অল্টু, পৌর আওয়ামীলীগের সহসভাপতি রিপন হোসেন, জেলা পরিষদের সদস্য মজনুর রহমান ঝান্টু,

ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাড. মোকলেছুর রহমান, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান জমির, আওয়ামীলীগ নেতা আবু সায়েম রিপন, সাবেক কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সিদ্দিকি টগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, পাপন, রকি, অটল, রঞ্জু, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক কলেজ ছাত্রলীগের আহব্বায়ক সোহেল রানা শাহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশাফুল হক, সাধারন সম্পাদক সেলিম রেজা তপন, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, ছাত্রলীগ নেতা সাকিব, টিটন, সজিব, সাগর প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২৭ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩৮ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪৯ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৫১ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।