লগইন
আলমডাঙ্গা পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপ‌তি রেজাউল হক তবা জামিনে মুক্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপ‌তি রেজাউল হক তবা জামিনে মুক্ত

আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের দুই নেতার মারামারির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া রেজাউল হক তবা জেল থেকে জামিনে বেরিয়েছেন। গতকাল সোমবার বিকেলে তিনি জামিনে বেরিয়ে বাড়ি ফেরেন। এসময় আলমডাঙ্গা আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।


দুই নেতার মারামারির ঘটনায় পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টুর মামলায় গত ২৮ নভেম্বর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবাকে গ্রেফতার করে পুলিশ।


জানাগেছে, ২৭ নভেম্বর সন্ধ্যায় আওয়ামীলীগ অফিসে পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা চলছিল। এসময় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুর রহমান পিন্টুর সাথে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় পিন্টু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।ওই মামলায় আলমডাঙ্গা থানার এসআই হাদীউজ্জামান রেজাউল হক তবাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
গতকাল সন্ধ্যায় রেজাউল হক তবা জেল থেকে বেরিয়ে আলমডাঙ্গায় এলে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন নেতাকর্মীরা। উৎফুল্ল নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেন। এসময় উপস্থিত ছিলেন


উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ঠান্ডু রহমান, জেলা কৃষকলীগের সহসভাপতি আশাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সুন্নত আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগ নেতা সুরুজ, টিটন, সজীব, যুবলীগ নেতা পলাশ আচার্য্য প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।