লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা পৌরসভায় পানি নিষ্কাশনের কাজ শুরু হলেও পরিবর্তন হয়নি


আলমডাঙ্গা পৌরসভার পানিবন্দী মানুষের দুর্ভোগ দূর করতে জেলা প্রশাসক আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়রকে লিখিত নির্দেশ প্রদান করেছেন। আলমডাঙ্গা পৌরসভার পানিবন্দী বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগের সংবাদ গতকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হলে জেলা প্রশাসক ওই নির্দেশনা দেন। এক্সচেঞ্জপাড়া ও ওয়াবদা চত্বর এলাকার পানি কিছুটা কমলেও আলমডাঙ্গা পৌরসভার পানিবন্দী এলাকার দুর্ভোগের চিত্রের তেমন কোন পরিবর্তন ঘটেনি। গত কয়েক দিনের ভারি বর্ষণে পৌরসভার ওয়াবদা চত্বর, কোর্টপাড়া, উপজেলা চত্বর, এক্সচেঞ্জপাড়া ও হাউসপুর ও গোবিন্দপুর মাঠপাড়ায় এমন দুরাবস্থার সৃষ্টি হয়েছে। আলমডাঙ্গা পৌরসভা এলাকায় দীর্ঘদিনেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠায় এ জনদুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।


জানা যায়, দেশের অনেক অঞ্চলেই বন্যা সমস্যা দেখা দিলেও আলমডাঙ্গাসহ বৃহত্তর কুষ্টিয়া ও ঝিনাদহ জেলার মানুষের নিকট বন্যা সমস্যা অজানা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত কয়েক দিনের ভারি বর্ষণে আলমডাঙ্গা পৌরসভা এলাকার ওয়াবদা চত্বর, স্টেশনপ[ড়া, গোবিন্দপুর মাঠপাড়া, কোর্টপাড়া, উপজেলা চত্বর, হাউসপুর ও এক্সচেঞ্জপাড়ায় বহু বাড়িতে পানি ঢুকেছে। অনেকের বসতঘরের ভেতর হাঁটুপানি। বেশ কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলি।


গত পরশু সরেজমিন ঘুরে দেখা গেছে, আলমডাঙ্গা ওয়াবদা চত্ত্বরে বসবাসকারি দিনমজুর স্বপন আলী ও আলম হোসেন। তাদের ঘরের মেঝেতে হাঁটুপানি। তারা জানান, গত কয়েক দিন নিজ বাড়িতে রান্না করা করা সম্ভব হয় নি। পরিচিতদের বাড়ি থেকে রান্না করে নিয়ে আনা হচ্ছে। ঘরের চৌকি উঁচু করে নিয়ে রাতে চৌকির উপর অবস্থান করলেও ঘুমাতে পারছেন না সাপের ভয়ে।


একই এলাকার বিধবা নূর জাহান জানান, বাড়িঘরে পানি থৈ থৈ করছে। খড়িও ভেজা ছিল তাই গত কয়েক দিন বাড়িতে রান্না করা সম্ভব হয়নি। পরের বাড়ি চেয়েচিন্তে চলেছে। আজই প্রথম ঘরের দাওয়ায় ইট সাজিয়ে উঁচু করে চুলা তৈরি করেছেন।


একই অবস্থা দিনমজুর আশাদুল হক, মহাবুল হক, আল্লাদী খাতুন, আরজিনা খাতুন ও নূরী খাতুনের। বেশ কয়েকদিন ধরেই তারা পানিবন্দী। ঘরের ভেতরে হাঁটুজল। সন্তান-সন্ততি নিয়ে তাদের কষ্টের সীমা নেই বলে জানান। আলমডাঙ্গা পৌরসভা এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠায় এ জনদুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে। তবে, গতকাল থেকে পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতাগুলি অপসারণের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।


এদিকে, গতকাল সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা গেছে, ওয়াবদা চত্বর ও এক্সচেঞ্জপাড়ার পানি কিছুটা কমলেও এখনও বেশিরভাগ এলাকায় অবস্থার দৃশ্যমান কোন পরিবর্তন ঘটেনি।

ওয়াবদা কলোনির দিনমজুর শমসের আলী জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পানি কিছুটা কমেছিল। কিন্তু দুপুরের পর বৃষ্টি শুরু হলে আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে।


এক্সচেঞ্জপাড়ায় বসবাস করেন মেহেদী হাসান বাবুল। তিনি জানান, আমার নিজের বাড়ির ভেতরও পানি ঢুকেছে। এলাকার অনেক পরিবারের মত আমার পরিবারও পানিবন্দী হয়ে মানবেতর দিন যাপন করছি। গতকাল কিছুটা পানি কমলেও অবস্থার তেমন কোন পরিবর্তন ঘটেনি।


মাঠপাড়ার দেলোয়ার হোসেন জানান, আমাদের নতুন পাড়ায় সকলেই পানিবন্দী। এখানকার পানি নিষ্কাশনের সহজ উপায় নেই। পৌরসভার পক্ষ থেকেও কোন উদ্যোগ নিতে দেখেননি।


উপজেলা পরিষদের পেছনের কোর্টপাড়া এলাকার বাসিন্দা ডাক্তার আতিক বিশ্বাস জানান, উপজেলা পরিষদ চত্বর ও কোর্টপাড়া পানিতে একাকার। পানিতে রোড তলিয়ে আছে গত কয়েক দিন। ফলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গতকাল অবধি এই এলাকার পানিবন্দী অবস্থার কোন পরিবর্তন হয়নি। ঘর থেকে তিনি জরুরী প্রয়োজনেও মোটরসাইকেল বের করতে পারছেন না। বাড়ির সামনের কালভার্ট্টির দুপাশের মাটি ধ্বসে গেছে।


আলমডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের কোর্টপাড়া, উপজেলা চত্বর ও ওয়াবদা চত্বর পানিবন্দী। সংশ্লিষ্ট ১ নং ওয়ার্ডের কান্সিলর আলাল আহমেদ জানান, পৌরসভার ইতোমধ্যেই পানি নিষ্কাশনের পথের বাঁধা অপসারণের কাজ শুরু করা হয়েছে। কাজটি খুব শক্ত। পানি নিষ্কাশন হত সে সকল খাল দিয়ে তা এখন দখল হয়ে গেছে। সেগুলি পুনরুদ্ধার করে সংস্কার করতে হবে।


উপজেলা নির্বাহী অফিসার লিইটন আলী জানান, পানিই নিষ্কাশনের ব্যাপারে ইতোমধ্যেই আলমডাঙ্গা পৌরসভার মেয়রের সাথে কথা বলেছি। পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনের পথে বাঁধাগুলি অপসারণের কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার নিজেও এ বিষয়ে অনেকের সাথে কথা বলেছেন। তিনি আজ শুক্রবার পানি নিষ্কাশনের বিষয়টি সরেজমিন ঘুরে দেখবেন বলে উল্লেখ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।