লগইন
আলমডাঙ্গায় রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা ও তাঁর বাউলাঙ্গের সঙ্গীত বিষয়ক আলোচনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ১৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা ও তাঁর বাউলাঙ্গের সঙ্গীত বিষয়ক আলোচনা

বিশ্বকবি রবীন্দ্রনাথের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলমডাঙ্গায় রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা শীর্ষক আলোচনাসভা ও বাউলাঙ্গের রবীন্দ্র সঙ্গীতের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব মেনেই গতকাল আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।


মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপ্পতি আশরাফুল হক লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, প্রভাষক কবি আসিফ রহিম, জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক জামাল হোসেন মাস্টার।

এ সময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ব্রাক্ষ্মসমাজভূক্ত হলেও তার আধ্যাত্মিকতার উপলব্ধি সেই গন্ডির বাইরে ছিল। বিশেষ ধর্মের মধ্যে সীমায়িত ছিল না তার আধ্যাত্মিকতা। ধর্ম সমন্বয় ও জাতিসমন্বয়ের কথা বার বার উচ্চারিত হয়েছে তার বিভিন্ন প্রবন্ধে। তিনি হৃদয়ের শুদ্ধতা,সহিষ্ণুতা,করুণা ও দয়ার মাধ্যমে জীবনকে উপলব্ধি করেছেন। মানবিক সত্য ও আস্তিক্যবাদ রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার সার কথা। জগত ও জীবন তার কাছে ছিল রূপাতীত,লোকাতীত,অনন্ত দেশকালব্যাপী এক মহান আনন্দশক্তির প্রকাশ। তিনি সব ক্কিছুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেছেন।


সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিক বিশ্বাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তবিবুর রহমান মাস্টার, আশরাফুল হক পান্না মাস্টার, মাহফুজুল হক তুষার, উস্তাদ রেজাউল করিম, উস্তাদ কমলকান্তি চক্রবর্তী, মোমিন হোসেন, তাজুল ইসলাম, জহুরুল হক ফরায়েজী, আমিরুল ইসলাম, সুশীল কর্মকার প্রমুখ।

শেষে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পীরা বাউলাঙ্গের রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৪ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৪ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।