লগইন
আলমডাঙ্গা পৌরসভায় "তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ"সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পৌরসভায় "তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ"সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা পৌরসভায় "তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) "টএওওচ চযধংব।। সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ডে সর্বস্থরের জনগণের অংশ গ্রহণের মাধ্যমে মতামত প্রদানে অধিকতর সুযোগ সুষ্টির লক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৩ নভেম্বর বুধবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আলমডাঙ্গা পৌর সভার নগর সমন্বয় কমিটি (ঞখঈঈ)“র সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্লানার আফসানা কামাল। তিনি বলেন, পৌরসভার আয় বৃদ্ধির জন্য পৌর শিশু পার্ক, পৌর সুপার মার্কেট, পৌর অডিটোরিয়াম ভবন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়াও যথা সময়ে কর আদায় ও শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সচেতন করার লক্ষ্যে প্রতিমাসে সভা, সেমিনার আয়োজনের পাশাপাশি লিফ্লেট, ফেস্টুন বিতরণের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে।

পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ড ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আয় বৃদ্ধি ও ব্যয়ের সমন্বয় সাধন-ই ছিলো এই আলোচনা সভার মূল প্রতিপাদ্য। চারটি গ্রুপে বিভক্ত হয়ে অবকাঠামো উন্নতিকরণ ও নগর পরিচালনার সর্বমোট ৪০টির বেশী প্রস্তাব প্রদান করা হয়। চারটি গ্রুপে বিভক্ত হয়ে (অ,ই,ঈ,উ)পৃথক পৃথক ভাবে এই প্রস্তাবগুলো প্রদান করেন আলমডাঙ্গা পৌরসভার নগর সমন্বয় কমিটি ঞখঈঈ-এর সদস্যবৃন্দরা। রাজনীতিবিদ, সমাজকর্মী, ব্যবসায়িক, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঞখঈঈ - এর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রনি আলম নুর, রিসেটেলম্যান্ট স্পেশালিস্ট হুমায়ন কবির, পরিবেশবিদ আব্দুল কাইয়ুম, ট্রান্সপোর্ট ইঞ্জিঃ তুষার আহমেদ, সিভিল ইঞ্জিঃ এ কে এম জাহাঙ্গীর আলম, ফিল্ড ইঞ্জিঃ আনোয়ার হোসাইন, কোয়ান্টিটি সুপারভাইজার আনিসুর রহমান, প্যানেল মেয়র-১ মুজিবুল হক, প্যানেল মেয়র -২ জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর আলাল, আব্দুল গাফ্ফার, ডালিম, বাপ্পি, সাইফুল মুন্সি, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মুদি মনোহারি সমিতির সাধারন সম্পাদক আলা উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খঃ হামিদুল ইসলাম আজম,সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২৬ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪৮ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৫০ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।