লগইন
আলমডাঙ্গা নারায়নপুর আবাসন প্রকল্প'র  হেরিংবোন বন্ড রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জুন, ২০২৪ | ১২:০০ রাত ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা নারায়নপুর আবাসন প্রকল্প'র হেরিংবোন বন্ড রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 'নারায়নপুর আবাসন প্রকল্প'র চারপাশের হেরিংবোন বন্ড রাস্তার ইট তুলে নিয়েছে ওই আবাসনের সভাপতি ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। তিনি তার দলবল নিয়ে আবাসনের চারপাশের প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তার ইট তুলে নেন। গতকাল মঙ্গলবার দিনভর আব্দুর রাজ্জাকের লোকজন বিপুল পরিমান সরকারি ইট লোপাট করেন। এ নিয়ে এলাকার মানুষের ভেতর তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, আলমডাঙ্গার জামজামী ইউনিয়নের নারায়ণপুর আবাসন প্রকল্পে ৭০ টি ভুমিহীন পরিবার বসবাস করত। আবাসনের ঘরগুলোর অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। অনেকেই আবাসন ছেড়ে চলে গেছেন। এখনও ৩২টি পরিবার বসবাস করছে।


জানা গেছে, সরকারিভাবে আবাসনটি আবারও নতুন করে নির্মাণ করা হবে এমন খবরে আবাসনের সভাপতি ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক হেরিংবন্ড সড়কের ইট তুলে নিতে শুরু করেন। ইট তুলতে রাজ্জাককে সহযোগিতা করতে এগিয়ে আসেন আবাসনেরই বাসিন্দা শরিফুল ইসলাম।


গ্রামের কয়েকটি সূত্র জানায়, দিনের বেলা সরকারি রাস্তার ইট এভাবে লুট করে নেওয়া বিষ্ময়কর। আবাসনের সভাপতি হয়ে সরকারি সম্পত্তি যার রক্ষা করার কথা সেই রাজ্জাকই ভক্ষকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন।
এব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস বলেন, রাস্তার ইট তুলে নেয়ার ঘটনায় খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।