লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া ট্রাক ১২ ঘন্টার মধ্যে উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া ট্রাক ১২ ঘন্টার মধ্যে উদ্ধার

আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া ট্রাক ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। যশোরের ঝিকরগাছা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। গত ২২ ডিসেম্বর শুক্রবার রাত ১টার দিকে আলমডাঙ্গা পশুহাটে পার্কিং করা ৩টি ট্রাকের মধ্যে একটি চুরি করে নিয়ে যায় চোরচক্র।


জানাগেছে, আলমডাঙ্গা হাউসপুর গ্রামের রতনের ৩টি ট্রাক আলমডাঙ্গা পশুহাটে মাঝে মাঝে পার্কিং করে রাখেন ড্রাইভাররা। শুক্রবার রাতে অন্য দুটি ট্রাকের সাথে কালিদাসপুর গ্রামের ড্রাইভার আরিফুল ইসলাম( ঢাকা মেট্টো-ট-১৬-৯৩১৬) ট্রাকটি রাতে পার্কিং করে রাখেন। রাত আনুমানিক দেড়টার দিকে চোরচক্র ট্রাকটি নিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে পশুহাট মোড়ের পাহারাদার বাবলু মিয়া ট্রাকের ড্রাইভারের নাম্বাররে ফোন করে জানিয়ে দেন। এরপর ট্রাক মালিক রতন আলমডাঙ্গা থানায় গিয়ে বিষয়টি জানান।


ট্রাক মালিক রতন জানান, আমরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে অনেক খোঁজখবর করেছি।


একই সাথে আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন থানায় ট্রাক চুরির ম্যাসেজ পাঠায়। গতকাল বিকেলে পুলিশ জানতে পারে ট্রাকটি যশোরের ঝিকরগাছা এলাকায় একটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় রয়েছে। সংগে সংগে আলমডাঙ্গা পুলিশ ঝিকরগাছায় রওনা দেয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, ঝিকরগাছায় ট্রাকটির অবস্থান জানতে পেরে দ্রæত থানার এসআই লিটন কুমার মন্ডলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাতের মধ্যেই ট্রাকটি আলমডাঙ্গায় এসে পৌঁছবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৪ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৪ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।