লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের পাশের জিকেখাল ভাসছিল পাখিভ্যান চালকের মরদেহ

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া ইটভাটার নিকটের জিকেখাল থেকে মানজেদ আলী নামের এক পাখিভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ মার্চ মঙ্গলবার সকালে জিকে খালের পানিতে ভ্যানসহ একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


মানজেদ আলী (৬০) কুষ্টিয়া ইবি থানার মাজিলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন পাখিভ্যান চালক।


স্থানীয়রা জানান,আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়ায় হাইওয়ে সড়কের পাশের জিকেখালে সকালে স্থানীয় লোকজন পাখিভ্যানসহ একটি লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পাখিভ্যানের পেছন থেকে কোন যান তাকে ধাক্কার দেবার কারণে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে কি না সঠিকভাবে জানা যায়নি।


স্থানীয় লোকজন জানান, প্রায়ই এ রাস্তায় দ্রæতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় অনেকে প্রাণ হারাচ্ছেন। মঙ্গলবার সকালের এই ঘটনা কেউ দেখেনি কিভাবে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে তাদের ধারণা ড্রাম্প ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানসহ খালের পানিতে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। লাশের মুখে ও মাথা আঘাতের চিহ্ন ছিল । পাখিভ্যানের হ্যান্ডেলের রডে মাথা ও মুখে আঘাত হতে পারে বলে তারা জানান ।


মৃত মানজেদ আলীর ছেলে আরিফুল জানান, তার পিতা মানজেদ আলী গাংনী উপজেলার আমতলী মানিকদীয়া গ্রামের পালবাড়ি মাটির পাট আনতে যাচ্ছিল। ফজরের নামাজের পর পরই তিনি বাড়ি থেকে বের হন। সকাল ৭টার দিকে গ্রামের মাছের গাড়ি নিয়ে একজন আলমডাঙ্গা বাজারে আসার সময় তার পিতার লাশ দেখে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বাড়ি থেকে দ্রæত ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় আমার পিতার লাশ ও তার পাখিভ্যান রাস্তার পাশে জিকে খালের পানির মধ্যে পড়ে আছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, কুষ্টিয়া সড়কের কালিদাসপুর নওদাপাড়ার জিকে খালের মধ্যে পাখি ভ্যানসহ চালকের লাশ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।