লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে ওভারটেক করতে গিয়ে বিপত্তি।। গাছের সাথে ধাক্কায় যাত্রীরা আহত

চুয়াডাঙ্গা অভিমুখে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বিবিএস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গতকাল ১৮ ফেব্রæয়ারি আলমডাঙ্গা জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ড্রাইভার দ্রুত গতিতে ট্রাক অভারটেক করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।


জানা যায়, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে প্রতিনিয়ত বাস ও ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবহনে দূর্ঘনা ঘটছে । এ দূর্ঘটনায় প্রায়ই প্রাণহানিসহ পঙ্গু হচ্ছে অনেক মানুষ। দক্ষ ড্রাইভার না হয়েও দ্রæত গতিতে চলাচল করার কারণে এ দূর্ঘটনা ঘটছে বলে দাবী এলাকাবাসীর।

জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলি চুয়াডাঙ্গায় পৌছায় ১ ঘন্টা ৪০ মিনিটে। আলমডাঙ্গায় আসতে সময় নেয় ১ ঘন্টা ১০ মিনিট। বাসের ড্রাইভাররা কুষ্টিয়া থেকে ছেড়ে এসে হালসা পর্যন্ত বেশি সময় লাগায়। তারপর তারা হালসা থেকে সময় কভার করতে হালসা থেকে দ্রুত গতিতে আলমডাঙ্গায় আসার চেষ্টা করে। হালসা থেকে আলমডাঙ্গা পৌছতে এ রাস্তায় প্রায়ই তারা দূর্ঘটনা ঘটায়।


এলাকাবাসীর দাবি, এমনিতেই চুয়াডাঙ্গা -কুষ্টিয়া সড়ক খুব বেশি সর্পিল। আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া অবধি বেশিরভাগ সড়ক খুব সংকীর্ণ ও সর্পিল ইরিগেশন খালের বাধের উপর নির্মিত। ফলে এখানে সড়ক দুর্ঘটনার ঝুকি বেশি। বাসের ড্রাইভারগুলো নিয়ম মেনে গাড়ি চালাতে এ দূর্ঘটনাগুলো কম হতো। তাদের দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটে।


গাছের সাথে ধাক্কায় বাসের আহত এক যাত্রী বলেন, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসের ড্রাইভার একটি গাছের সাথে ধাক্কা মারে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে রেখে পালিয়ে যায়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া থেকে ছেড়ে আসার যাত্রীবাহী একটি বাস গাছের সাথে ধাক্কা মারে। এ সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাসটি স্থানায় জনগনের সহায়তায় উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।