লগইন
আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ কৃষকের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ কৃষকের মৃত্যু

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পশ্চিমপাড়া কালভাটের নিকট আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলের ধাক্কায় নিহত আইয়ুব আলী(৫৫) জগন্নাথপুর গ্রামের গাংপাড়ার মৃত গণজের আলীর ছেলে। তিনি ভুট্ট ক্ষেতে সেচ(পানি) দিয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক জখম হন।


জানাগেছে, উপজজেলার জগন্নাথপুর গ্রামের আইয়ুব আলী মন্ডল বাড়ির পাশেই আলমডাঙ্গা কুষ্টিয়া সড়ক পার হয়ে নিজ জমির ভুট্টা ক্ষেতে সেচ দিতে যায়। সেচ দেওয়া শেষে বাড়ি আসার জন্য রাস্তা পার হচ্ছিলেন। আলমডাঙ্গার দিক থেকে উপজেলার বটিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহবুব আহাম্মেদ(৩৮) দ্রæত গতিতে টিভিএস স্টাইকার মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় মেহবুরের দ্রæত গতিতে চালিয়ে যাওয়া মোটরসাইকেলের ধাক্কা আইয়ুব আলী রাস্তার উপর পড়ে যান। তিনি ঘটনাস্থলে মারা যায়।


স্থানীয় লোকজন ছুটে এসে মোটরসাইকেলটি আটক করে এবং মোটরসাইকেল আরোহী মেহবুব আহাম্মদ গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে ভর্তি করে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর গাংপাড়ায় মোটরসাইকেলে ধাক্কা লেগে পথচারী কৃষকের মৃত্যু সংবাদ পায়। সঙ্গে সঙ্গে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে। পরে নিহত আইয়ুব আলী মন্ডলের পরিবারের পক্ষ থেকে বিনাময়না তদন্তে লাশ দাফনের আবেদন করায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।