সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা কালিদাসপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইমন মাহামুদ ৫০ পিস ইয়াবাসহ আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক অভিযান চালিয়ে কালিদাসপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইমন মাহামুদকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। ১৯ সেপ্টেম্বর দুপরে তাকে কালিদাসপুর দক্ষিণপাড়ার হাতেম আলীর মুদি দোকানের সামনে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
জানাগেছে, উপজেলার কার্লিদাসপুর গ্রামের উত্তরপাড়ার ইবাদত আলীর ছেলে ইমন মাহামুদ(২২) ইয়াবা সেবন ও বিক্রয় করে আসছিল। ইমন কালিদাসপুর থেকে আলমডাঙ্গা শহরে এসে ইয়াবা বিক্রয় করত বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা থানার এসআই তরিকুল ইসলাম ও এএসআই রওশন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রামের দক্ষিণপাড়ার হাতেম আলীর মুদি দোকানের সামনে থেকে তাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১২ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে