লগইন
আলমডাঙ্গা উপজেলা শাখা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মতিয়ার রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুতে শোক প্রকাশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ অক্টোবর, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা উপজেলা শাখা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মতিয়ার রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুতে শোক প্রকাশ

আলমডাঙ্গা উপজেলা শাখা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে (ইন্না………রাজিউন)। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তিনি ঢাকাস্থ সিকোড ইউরোলজি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর।

মতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রী খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান ও কুষ্টিয়া জোন পরিচালক সিরাজুল ইসলাম।

গত ১ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সিকোড ইউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ অক্টোবর সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তিনি ছিলেন হার্ডওয়ার ব্যবসায়ী। আলমডাঙ্গা শহরের নতুন বাস স্টান্ডের কাফি এন্ড সাকিব হার্ডওয়ারের স্বত্তাধিকারী। মৃত্যুকালে দুই ছেলে আব্দুল্লাহ আল কাফি ও আব্দুল্লাহ আল সাকিব, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় নওদাবন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।

জানাযার নামাজে মরহুমের স্মৃতি নিয়ে বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমান, কুষ্টিয়া জোন পরিচালক সাবেক ব্যাংককার সিরাজুল ইসলাম, জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটল ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল মজিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক মরহুমের দুই ছেলে আব্দুল্লাহ আল কাফি ও আব্দুল্লাহ আল সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান ইউনুস আলী, কাউন্সিলর ডালিম হোসেন, হাজী ঠান্ডুর রহমান, মাওলানা ইছাহক আলী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।