লগইন
আলমডাঙ্গা জামায়াত ইসলামী উপজেলা শাখার আয়োজনে ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা জামায়াত ইসলামী উপজেলা শাখার আয়োজনে ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত

“ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে” (আল-হাদীস)। সংগঠন সম্প্রসারণ ও মজবুতি করার লক্ষে আলমডাঙ্গায় ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকাল ৭টায় আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, আমাদের উপর যে দায়িত্ব রয়েছে তা যদি সঠিকভাবে পালন না করি তাহলে তার জবাব দিহি করতে হবে। সে জন্য প্রত্যেককে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনের জন্য একটা প্লান করে নিবেন। নির্দিষ্ট একটা সময় করে নিবেন। সমাজিক কাজের ক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজের মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে। তাদের সুবিধা অসুবিধাগুলো জানতে হবে, বুঝতে হবে। তারপর সেটা সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলে সেই কাজটা সুন্দর হবে। আর যদি আপনি নিজেকে গুটিয়ে রাখেন তাহলে সমাজের মানুষ আপনার নিকট আসবে না। আপনি যখন সমাজের মানুষের কাজ করে দিবেন। তখন সমাজের মানুষ আপনার নিকট আসবে। তাদের সমস্যার কথা বলবে। আপনি যে মহল্লায় বসবাস করেন সেই মহল্লার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন। তাহলে সংগঠন সম্প্রসারন হবে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও নাগদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারি সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি জামিরুল ইসলাম, কুমারী ইউনিয়ন জামায়াতের আমীর শফিউজ্জামান মিঠু, কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুল হক, বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমীর আমান উদ্দিন, জামজামি ইউনিয়ন জামায়াতের আমীর ফজলুর রহমান, নাগদাহ ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল কাদির, জেহালা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল আজিজ, খাসকররা ইউনিয়ন জামায়াতের আমীর হারুন অর রশিদ, ডাউকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সালামসহ সকল ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও ইউনিটের সভাপতিবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।