লগইন
আলমডাঙ্গা উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ  ও মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আলমডাঙ্গা উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টার দিকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সব কর্মসূচিতে  সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, যুবলীগের নেতা সাজ্জাদুল ইসলাম খান স্বপন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক নাহিদ হাসান তমাল।

সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সোহাগ, হাসান, ইছানুর, কলিন্স,সৈকত, জুয়েল, শুভ, রুবেল, রঞ্জু, শাকিল, শাহিন সাইফ মেম্বর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, রাতের অন্ধকারে যারা ভাঙচুর করেছে, সেই পিশাচদের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশের ভাষা নেই। দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন বার বার দেশটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে।উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড সালমুন আহমেদ ডন বলেন ”বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে রাষ্ট্রের বিরুদ্ধাচারণ করা হয়েছে,  বঙ্গবন্ধু দেশের সংবিধানের অংশ।

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশের মানচিত্র দিয়েছেন, দিয়েছেন বাংলা ভাষার স্বীকৃতি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে সংবিধানের উপর হামলা, রাষ্ট্রের উপর হামলা, দেশের জনগণের উপর হামলা।আমরা ছাত্রলীগের একজন কর্মি বেঁচে থাকতে জামাত শিবিরের এই ন্যাক্কারজনক কাজের সমুচিত জবাব দেব।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২৭ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩৮ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪৯ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৫১ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।